আজমিরীগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি ,কৃষকদের দুশ্চিন্তা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

আজমিরীগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি ,কৃষকদের দুশ্চিন্তা

আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ১১:০৯:২০ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি ,কৃষকদের দুশ্চিন্তা

ছবি: নিজস্ব


আজমিরীগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে কাজে ধীরগতির কারনে হাওড়ের ফসল নিয়ে দুশ্চিন্তা ও শঙ্কায় দিন পাড় করছেন স্থানীয় কৃষকরা।বাঁধের সংস্কার কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

এমনকি দীর্ঘদিন ধরে চাকরির সুবাদে কোন কোন স্থানে বাঁধ মেরামতে দ্বায়িত্বরত প্রকৌশলীর স্বেচ্ছাচারিতের মাধ্যমে একটি চক্রকে পিআইসি কমিটিতে জমি রয়েছে। এছাড়া বাঁধটি নদী ভাঙ্গনের কবলে বিলীন হলে প্বার্শবর্তী জলসুখা ইউনিয়নের হাওর ও বদলপুর ইউনিয়নের বেশ কয়েকটি ইউনিয়নের  বেশকটি হওরের কয়েক হাজার হেক্টর ফসলি জমির বোরো  ফসল নষ্ট হয়ে যাওয়ার আশংকা রয়েছে। কালনী-কুশিয়ারা ফসল রক্ষা বেরি বাঁধের  ঘাগানি গাছ সংলগ্ন এলাকার বেরি বাঁধের কয়েকটি অংশ ইতিমধ্যে নদী ভাঙ্গনের কবলে পড়ে।

স্থানীয়রা জানান,নদী ভাংগনের কবলে বাঁধটি  বিলীন হলে হাজার হাজর হেক্টর ফসলি জমি বিলীন হবে, যার ফলে কৃষকদের দুশ্চিন্তায় ও আতংকে কাটছে। স্থানীয় কৃষকরা দ্রুত বাঁধটি সংস্কারের দাবি জানায়।

জেলা পানি উন্নয়ন বোর্ডে পাউবির নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন,সরেজমিনে পরিদর্শন করে বাধটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

স্বীকৃতি না পেয়েই চলে গেলেন বীরাঙ্গনা জয়গুন
শ্রীমঙ্গলের নি/খোঁজ মাদ্রাসাশিক্ষককে অসুস্থ অবস্থায় উ/দ্ধার, হাসপাতালে মৃ/ত্যু
নিম্নচাপ রূপ নেবে প্রবল ঘূর্ণিঝ/ড়ে, আ/ঘাত হানতে পারে বুধবার
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা