রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন মাধবপুরের ওসি রকিবুল ইসলাম
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪০ AM

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন মাধবপুরের ওসি রকিবুল ইসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ১২:০০:৩৭ PM

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন মাধবপুরের ওসি রকিবুল ইসলাম

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন মাধবপুরের ওসি রকিবুল ইসলাম।


রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন হবিগঞ্জের মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খাঁন। মামলার রহস্য উদঘাটন, গণমুখী পুলিশি সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম-সেবা পদকে ভূষিত হন তিনি।

গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দেন তাকে।

জানা যায়, রকিবুল ইসলাম খাঁন ১৯৮৩ সালে ঢাকা বাড্ডায় জন্মগ্রহণ করেন। তেজগাঁ কলেজ থেকে অনার্স ও সরকারি তিতুমীর কলেজ ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করেন। রকিবুল ইসলাম খাঁন পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর হিসেবে ২০০৭ সালে যোগদান করেন। বিশেষ কাজের অবদানে এর আগে তিনি কমিশনার অ্যাওয়ার্ড, আইজিপি পদক ও জাতিসংঘ শান্তি রক্ষা পদক পুরষ্কার প্রাপ্ত হয়েছেন। এছাড়া তিনি দেশ ও দেশের বাইরে বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছেন।

ওসি রকিবুল ইসলাম খাঁন বলেন, সততা, নিষ্ঠা, কর্তব্য ও উত্তম পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বশেষ পদক রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হয়েছি।

তিনি আরও জানান, আমি আমার চাকুরি জীবনে শেষ দিন পর্যন্ত আমার ওপর অর্পিত দায়িত্ব শত ভাগ সততার সহিত পালন করে যেতে চাই।

অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে সার্বিক নির্দেশনা প্রদান ও সহযোগিতার জন্য জেলা পুলিশ সুপারসহ সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পুলিশের এ সর্ব্বোচ স্বীকৃতি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদে যারা ভূষিত হন তারা এককালীন অর্থ ও প্রতিমাসে ভাতা পান এবং নামের শেষে পদক উপাধি হিসেবে ব্যবহার করতে পারবেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী