রোজায় পানিশূন্যতা এড়ানোর ৫ উপায়
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ AM

রোজায় পানিশূন্যতা এড়ানোর ৫ উপায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ১২:০৫:৫৫ PM

রোজায় পানিশূন্যতা এড়ানোর ৫ উপায়

ছবি: সংগৃহীত


বছর ঘুরে আবারও চলে এসেছে পবিত্র রমজান মাস। এ মাসে প্রতি বছর ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখেন সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থেকে। দীর্ঘ সময় পানি পান না করায় এবং ইফতারে পরিমাণমত পানি পান না করায় এসময় হতে পারে খুব সহজেই পানিশূন্যতা।

পানিশূন্যতা হলে শরীরে কিছু উপসর্গ দেখা দেয়। যেমন, অতিরিক্ত মুখ বা ত্বক শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। এর থেকে তৈরি হতে পারে নানা জটিলতা। তাই রোজায় পানিশূন্যতা এড়াতে যা করবেন:

১। ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়ে দুই থেকে আড়াই লিটার পানি পান করুন সচেতনভাবে। প্রতিবেলা খাওয়ার ১০ মিনিট আগে ও পরে পানি পান করুন। খাওয়ার মাঝে পানি পান না করাই ভালো। এছাড়াও একবারে অতিরিক্ত পরিমাণ পানি পান না করাই ভালো।

২। রোজায় খাদ্য তালিকায় সহজপাচ্য খাবার রাখুন। ভাজাপোড়া বা তেল মসলাযুক্ত শরীরকে আরও পানিশূন্য করে তোলে।

৩। ইফতারে রাখুন প্রচুর পানিজাতীয় খাবার ও ফল। রাখতে পারেন শসা ও তরমুজ জাতীয় ফল। এতে শরীরে পানির ঘাটতি দুর হবে। 

৪। ডাবের পানি খেতে পারেন প্রতিদিন। প্রয়োজনে স্যালাইন খান। সেইসঙ্গে চিনিমুক্ত শরবত রাখুন ইফতারে। তবে অতিরিক্ত চা কিংবা কফি পান থেকে বিরত থাকুন এ সময়।

৫। রোজা রেখে রোদ এড়িয়ে চলাই ভালো। ভারি ব্যায়ামও এসময় এড়িয়ে চলুন। প্রয়োজনে ইফতারের পর হালকা শরীরচরচর্চা করে নিতে পারেন। নয়তো ঘাম বেশি হয়ে পানিশূন্যতা দেখা দেওয়ার আশংকা থাকে।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক