রোজা রেখে কতটা ব্যায়াম করা যাবে
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

রোজা রেখে কতটা ব্যায়াম করা যাবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ১২:১৮:১৩ অপরাহ্ন

রোজা রেখে কতটা ব্যায়াম করা যাবে

ছবি: সংগৃহীত


রমজান মাসে ব্যায়ামের যে রুটিন রয়েছে সেটি ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে যখন আপনি ঘুমের জন্য কম সময় পান এবং কম পানি খেতে হয়। তবে রোজা রেখেও যদি ব্যায়ামের সময় বের করা যায় তাহলে এটি শুধুমাত্র আপনাকে স্বাস্থ্যবান করবে না। সঙ্গে আপনার শক্তি বৃদ্ধি করবে, পরিপাকতন্ত্রের কার্যকারিতা বাড়াবে এবং আপনার ব্রেনকে সচল রাখতে সহায়ক হবে।

রোজার ৩০ দিনে ব্যায়াম করা কঠিন হয়ে পড়লেও বিশেষজ্ঞরা রোজা রাখা একই সঙ্গে ব্যায়াম করার বিষয়টিতে গুরুত্বারোপ করেছেন।

রোজার মধ্যে ব্যায়ামের সবচেয়ে উপযুক্ত সময় কোনটি?

কেনিয়ার নাইরোবির জিম ইনস্ট্রাক্টর ও ফিটনেস বিশেষজ্ঞ আব্বাস আলী সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, “কিছু মানুষ ওজন কমাতে চায়। কেউ কেউ পেশী বৃদ্ধির জন্য ব্যায়াম করেন। যারা ওজন কমাতে চান তাদের জন্য রমজান মাসটি সবচেয়ে ভালো।”

“ওজন কমানোর ক্ষেত্রে ডায়েট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। যার মধ্যে থাকবে বেশি পরিমাণ পুষ্টি আর কম কার্বোহাইডেড।”

আব্বাস জানিয়েছেন, যেহেতু রোজা রাখলে শরীর একটু দুর্বল হয়ে পড়ে ফলে একটি নির্দিষ্ট সময়ে ব্যায়াম করা ভালো। তিনি বলেছেন, “যিনি রোজা রাখছেন তার জন্য রাতে ব্যায়াম করা উত্তম। যার ওজন কমছে তার জন্য রোজা রেখে ব্যায়াম করা কঠিন। ব্যায়ামের জন্য উপযুক্ত সময় হলো রাত ৯টা।” অপরদিকে যে ব্যক্তির শরীর মোটা অথবা স্বাস্থ্য ভালো তাদের রোজা রেখেই ব্যায়াম করা ভালো।

তিনি বলেছেন, “বিকেলের শেষ দিকে অথবা ইফতারের আগের দুই ঘণ্টা ব্যায়াম করা তাদের জন্য ভালো। কারণ উক্ত ব্যক্তি সারাদিন না খেয়ে থেকেছে। তার শরীরে যে খাবার ছিল সেগুলো ফুরিয়ে গেছে। ওই সময় ব্যায়াম করার জন্য শরীর যে শক্তি ব্যবহার করতে পারে সেটি হলো দেহের চর্বি।”

এরমাধ্যমে মোটা ব্যক্তির ওজন দ্রুত সময়ের মধ্যে কমবে। অপরদিকে যারা চিকন এবং পেশী গঠনের কাজ করছেন তাদের রোজা ভাঙার পর ব্যায়ামের পরামর্শ দিয়েছেন তিনি।

কতটা ব্যায়াম করা যাবে?

রমজান মাসে যারা ব্যায়াম করেন তারা কিছু ভুল করে থাকেন। একটি ভুল সবাই করেন সেটি হলো তারা কেুউ সময়সূচি নিয়ে পরিকল্পনা করেন না। আর বিষয়টি তাদের পেশীতে প্রভাব ফেলে। কারণ রোজা রাখার কারণে ঘাটতি পূরণে মানবদেহ নিজেকে সক্রিয় রাখতে বাড়তি শক্তি ব্যবহার করে।

আব্বাস পরামর্শ দিয়েছেন ব্যায়ামের জন্য শরীরকে চাপ দেওয়া যাবে না মানে সক্ষমতার বেশি ব্যায়াম করা যাবে না। তবে নির্দিষ্ট সময় ঠিক করে ব্যায়াম করতে হবে। এছাড়া রমজান আসলে অনেকে ব্যায়াম পুরোপুরি ছেড়ে দেন। আব্বাসের মতে এ কারণে এ মাসে অনেকের পেশী দুর্বল হয়ে যায় এবং শরীরে চর্বি জমে যায়।

এম সি



শীর্ষ সংবাদ:

‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ