শিশুদের জন্য নয়, জাপানে এবার বড়দের জন্য উৎপাদন হচ্ছে ডায়াপার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০২ AM

শিশুদের জন্য নয়, জাপানে এবার বড়দের জন্য উৎপাদন হচ্ছে ডায়াপার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ০৪:৪২:২৫ AM

শিশুদের জন্য নয়, জাপানে এবার বড়দের জন্য উৎপাদন হচ্ছে ডায়াপার

ছবি : সংগৃহীত


চীন, জাপান ও কোরিয়ার ব্যাপক হারে কমে গেছে শিশু জন্ম হার। স্কুল বন্ধের পর এবার শিশুদের ডায়াপার উৎপাদনও বন্ধ করে দেয়া হচ্ছে। কারণ সেগুলো ব্যবহার করবে কে। তাই এবার বড়দের জন্য ডায়াপার উৎপাদন বাড়ানো হয়েছে।

জাপানের কমে যাওয়া জন্মহারের কারণে একটি ডায়াপার উৎপাদনকারী প্রতিষ্ঠান শিশুদের জন্য ডায়াপার উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে তারা প্রাপ্তবয়স্কদের জন্য ডায়াপারের উৎপাদন বাড়াচ্ছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ওজি হোল্ডিংস নামের ওই প্রতিষ্ঠানটি সেপ্টেম্বরে শিশুদের জন্য দেশের অভ্যন্তরে ডায়াপারের উৎপাদন বন্ধ করে দেবে। ২০০১ সালে প্রতিষ্ঠানটি বার্ষিক ডায়াপার উৎপাদন ছিল ৭০০ কোটি পিস। চলতি বছর সেই সংখ্যা কমে ৪০০ কোটিতে নেমে এসেছে। এরপরই শিশুদের ডায়াপার উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির এক জনমুখপাত্র এএফপিকে বলেছেন, ‘জন্মহার হ্রাসসহ বিভিন্ন কারণের কারণে শিশুর ডায়াপারের চাহিদা কমছে।’ তাদের কাছে থাকা স্টক শেষ না হওয়া পর্যন্ত তারা জাপানে বিক্রি ডায়াপার বিক্রি অব্যাহত রাখবেন।

২০২৩ সালে জাপানে জন্ম হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। একইসময় দেশটিতে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যাও বেড়েছে।

ওজি হোল্ডিংস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দেশের প্রাপ্তবয়স্কদের জন্য স্যানিটারি আইটেমগুলির উৎপাদন বাড়াবে।মূলত নার্সিং হোমের মতো কেন্দ্রগুলোতে এগুলোর ব্যবহার বাড়বে বলে আশা করা যাচ্ছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী