৬ মাসে ভূমধ্যসাগরে ২৮৯ শিশুর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ AM

৬ মাসে ভূমধ্যসাগরে ২৮৯ শিশুর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৩ ১২:০৫:৩১ PM

৬ মাসে ভূমধ্যসাগরে ২৮৯ শিশুর মৃত্যু

ছবি সংগৃহীত


২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে অন্তত ২৮৯ জন শিশু। জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার সংক্রান্ত বৈশ্বিক সংস্থা ইউনিসেফের ‘গ্লোবাল লিড অন মাইগ্রেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট’ প্রকল্পের শীর্ষ নির্বাহী ভেরিনা নাউস শুক্রবার এক বিবৃতিতে উল্লেখ করেছেন এ তথ্য।

বিবৃতিতে জাতিসংঘের এই কর্মকর্তা জানান, মৃত এই শিশুদের সবাই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে ইচ্ছুক বিভিন্ন অভিযাত্রী দলের সঙ্গে ছিল। গত বছরের প্রথম ছয়মাসের তুলনায় চলতি বছরের শিশুমৃত্যুর হার প্রায় দ্বিগুণ।

গত কয়েক বছর ধরে ভূমধ্যসাগরের তুরস্ক, লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এই অভিযাত্রীদের অধিকাংশই গিনি, সেনেগাল, গাম্বিয়া সিরিয়া এবং আফগানিস্তানের।

বিবৃতিতে ভেরিনা নাউস বলেন, ‘একটি শিশুর মৃত্যু মানে একটি হাসির, একটি স্বপ্নের চিরতরে হারিয়ে যাওয়া। এই শিশুদের মৃত্যু চাইলেই থামানো যেতো।’

‘যেসব শিশু মারা গেছে— তারা আমাদের চোখের সামনে মারা না গেলেও তাদের মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে আমরা দায়ী। আমাদের সচেতনতা, আইন প্রণয়ন ও তা প্রয়োগে উদাসীনতা তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সবচেয়ে পীড়াদায়ক যেটি, তা হলো অভিবাসন প্রত্যাশীদের সাগরে ডুবে মরার ব্যাপারটি আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করছি।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী