বিদ্যুতের লোডশেডিং বন্ধে সু-খবর দিলেন এমপি ব্যারিস্টার সুমন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

বিদ্যুতের লোডশেডিং বন্ধে সু-খবর দিলেন এমপি ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৪/২০২৪ ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন

বিদ্যুতের লোডশেডিং বন্ধে সু-খবর দিলেন এমপি ব্যারিস্টার সুমন

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে গ্যাসের সংকটে বন্ধ থাকা শায়েস্তাগঞ্জের নসরতপুরে ১১ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু হয়েছে। এতে বিদ্যুতের লোডশেডিং থেকে রেহাই পাবেন চুনারুঘাট-মাধবপুর উপজেলাবাসীসহ জেলাবাসী।

গতকাল মঙ্গলবার নিজের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এসে বিদ্যুতের লোডশেডিং বন্ধে এমন সু-খবর দিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি।

ফেইসবুকে এমপি সুমন বলেন, গত রমজান মাসে চুনারুঘাট-মাধবপুরে দিনে ২৪ বার পল্পী বিদ্যুতের লোডশেডিং দেখা দিত। এ সময় তিনি আমেরিকায় বসবাসকালে অনেকেই তার কাছে অভিযোগ করেন। যে কারনে তিনি বিদ্যুতের লোডশেডিংয়ের বিষয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএমের সাথে কথা বলেন।

তখন জিএম গ্যাসের সংকটে বন্ধ থাকা শায়েস্তাগঞ্জের নসরতপুরে ১১ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু করতে তার কাছে সহযোগিতা কামনা করেন এবং পরামর্শ দেন।

এতে তিনি জালালাবাদ, পেট্টো বাংলার চেয়ারম্যান ও জালানী সচিবসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দের সাথে আলোচনা করেন। এক পর্যায়ে গতকাল গ্যাসের লাইন চালু করা হলে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। তিনি বলেন, এখন আর বিদ্যুতের লোডশেডিং হবে না।

যদিও লোডশেডিং দেখা দেয় তাহলে জিএমকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যাবে। কারণ তার কাছে এখন বরাদ্ধ রয়েছে। পাশাপাশি উৎপাদিত বিদ্যুৎ যেন অন্য এলাকায় যা যায় সেজন্যও তিনি জিএমকে যা যা করার প্রয়োজন এবং সহযোগিতা করতে জিএম যে কোন সময় তাকে ডাকলে তিনি যাবেন।

ফেইসবুকে তিনি জালালবাদ, পেট্টো বাংলার চেয়ারম্যান ও জালানী সচিবসহ অন্যান্য কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস