মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে নির্মাণকাজের অভিযোগ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে নির্মাণকাজের অভিযোগ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০৭:২৪:১৯ অপরাহ্ন

মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে নির্মাণকাজের অভিযোগ

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে জমি দখল ও পাকা স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের ঘটনায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। তবে আদালতের নির্দেশের পরও বিবাদীপক্ষ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জমির দাবিদার মো. সফিউল বর।

মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর এলাকার বাসিন্দা সফিউল বর এ ঘটনায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে নির্দেশ দেন।

আবেদনে সফিউল বর উল্লেখ করেন, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ১১৯০ নম্বর নিবন্ধিত দলিলের মাধ্যমে আহসান হাবীবের কাছ থেকে জমিটি কিনে তিনি দখল বুঝে নেন। এর আগে আহসান হাবীব ২০২১ সালের ৭ নভেম্বর ৭৪৬৪ নম্বর নিবন্ধিত এওয়াজ দলিলের মাধ্যমে জমিটির মালিকানা অর্জন করেন। পরে তিনি নিজের নামে জমিটি নামজারি করে খাজনা পরিশোধ করেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

সফিউল বরের অভিযোগ, জমি কেনার পর থেকে তিনি শান্তিপূর্ণভাবে তা ভোগদখল করে আসছেন। সম্প্রতি বিবাদীপক্ষ জমিটির মালিকানা দাবি করে সেখানে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছে। এ পরিস্থিতিতে জমি নিয়ে বিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তিনি আদালতের শরণাপন্ন হন।

এ বিষয়ে বিবাদীপক্ষের শাহীনুর আলম জাকু বলেন, “এ জায়গা আমাদের। যে কেউ জায়গার মালিকানা দাবি করে মামলা করলেই সেই জায়গার মালিক হয়ে যায় না।”

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন বলেন, বিরোধপূর্ণ জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আমি চার-পাঁচবার ঘটনাস্থলে গিয়েছি। তবে গিয়ে বিবাদীপক্ষের কাউকে পাইনি।”

আদালতের নির্দেশনার পরও নির্মাণকাজ চলমান থাকার অভিযোগের বিষয়ে বিবাদীপক্ষের বক্তব্য এবং আদালতের আদেশের বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান
শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
শাহজালালের (রহ.) মাজারে ৫ম দফায় চলছে টাকা গণনা
শাহজালালের (রহ.) মাজারের ডেগে শেখ হাসিনার জন্য চিঠি
অসময়ের তরমুজ চাষে কৃষকের সাফল্য
দিরাইয়ে বন্ধের ঘোষণার পরও হলো বাউলগানের আসর
দুর্গাপূজার ছুটিতে জাফলংয়ে পাথর-পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা
হা/ম ও হা/মের উপসর্গে সিলেটে মৃ/ত্যু বেড়ে ২০০