মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৪/২০২৪ ১২:০৯:৫৩ অপরাহ্ন

মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে মরিয়ম আক্তার রুবি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বহরা ইউনিয়নের আশ্রবপুর গ্রামের রুবেল মিয়া'র কন্যা।

 স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ঘরের দরজার আড়াল থেকে খেলনা আনতে গেলে মরিয়ম আক্তার রুবিকে সাপে কামড় দেয়। সে তার বাবাকে বিষয়টি জানালে বাবা তার পা বেধে দেয়।

কিছুক্ষণ পর সে অসুস্থ বোধ করলে পায়ের বাঁধন খোলে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর সে বেশি অসুস্থ হয়ে পরলে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে সময়ক্ষেপণ করে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস