লাখাইয়ে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

লাখাইয়ে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৪/২০২৪ ০৪:৪৬:১১ পূর্বাহ্ন

লাখাইয়ে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ

সংগৃহীত


হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রান্তিক কৃষক কৃষনীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা হেলিপ্যাড মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা অমিত ভট্টাচার্য এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হবিগঞ্জ, লাখাই, শায়েস্তাগঞ্জ ৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির। উপজেলার ২ হাজার কৃষকদের মাঝে প্রত্যেক কে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএফপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করেন। বিতরণীকালে এমপি আবু জাহির বলেন বিএনপি ও খালেদা জিয়া মিথ্যা কথা বলে তাদের আমলে সারের জন্য ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার আমলে কৃষকদের কে আর্থিক ভাবে স্বাবলম্বী করে উন্নত জাতি হিসেবে গড়ে তুলার জন্য কৃষকদের কে বিনামূল্যে সার ও বীজ প্রনোদণা হিসাবে দিয়ে যাচ্ছে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন প্রমুখ। সার বীজ বিতরণ সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লাখাই প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ ও গীতা পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য। সার ও বীজ বিতরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান। 

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস