পৌরসভার টোল আদায় করতে গিয়ে সংঘর্ষ: কাউন্সিলসহ আহত ২০
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

পৌরসভার টোল আদায় করতে গিয়ে সংঘর্ষ: কাউন্সিলসহ আহত ২০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৪ ০৮:২৯:২৯ পূর্বাহ্ন

পৌরসভার টোল আদায় করতে গিয়ে সংঘর্ষ: কাউন্সিলসহ আহত ২০

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে গাবতলি সিএনজি ষ্ট্যান্ডে পৌরসভার টোল উত্তোলনকে কেন্দ্র করে শ্রমিক ও পৌরসভার কাউন্সিলরদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পৌর কাউন্সিলর, কর্মচারী  সহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাধবপুর কাটিয়ারা গাবতলি সিএনজি ষ্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রমিক ও মাধবপুর পৌর কর্তৃপক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে মাধবপুর পৌরসভার সচিব আমিনুল ইসলাম এ ঘটনার বর্ণনা করে সাংবাদিকদের জানান, মাধবপুর কাটিয়ারা সিএনজি ষ্ট্যান্ড ১৪৩১ বাংলা সনে ইজারা দেওয়ার জন্য আহবান করা হলে কাক্ষিত দরদাতা পাওয়া যায়নি। ইজারা নীতিমালা অনুযায়ী বৃহস্পতিবার সকালে মাধবপুর পৌর কর্তৃপক্ষ টোল আদায় করতেছিল। কিন্তু দুপুর বেলায় শ্রমিক সহ শতাধিক লোক দা লাঠি নিয়ে পৌরসভার কর্মচারী ও কাউন্সিলরদের আক্রমন করে। এতে কাউন্সিলর জহিরুল ইসলাম, কাউন্সিলর হাকিম, পৌর কর্মচারী উৎপল চন্দ্র দেব ও সোহেল মিয়াসহ ১০/১২ জন আহত হয়।

এদিকে কাটিয়ারা গাবতলি সিএনজি ষ্ট্যান্ডের শ্রমিক নেতা লোকমান হোসেন জানান বৃহস্পতিবার সকালে মাধবপুর পৌরসভার মেয়রের নির্দেশে পৌরসভার লোকজন সিএনজি থেকে চাঁদা উত্তোলন শুরু করে। এ সময় সিএনজি চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি করলে পৌরসভার লোকজন শ্রমিকদের ওপর হামলা করে। এতে শ্রমিক চেরাগ আলী, হারুন মিয়া, কামাল মিয়া, হারিছ মিয়া, হাকিম মিয়া, আমির হোসেন, বাছির মিয়া ও মোহন মিয়া সহ ১০/১২ জন আহত হয়েছে। এ ঘটনায় শ্রমিকরা মাধবপুর থানায় মামলা করবেন বলে জানায়।

মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক জানান আইন অনুযায়ী টোল আদায় করতে গিয়ে কাউন্সিলর সহ পৌরসভার কর্মচারীদের পিটিয়ে আহত করা হয়েছে। সন্ত্রাসী ও হামলাকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা করবে।

এম সি



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস