নবীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

নবীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ১১:১৬:১০ পূর্বাহ্ন

নবীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিশেষ অভিযানে ১ কেজি গাজাসহ মোঃ কৌছর বখত নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

 বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গেপন সংবাদ ভিত্তিতে দুপুরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। ধৃত কৌছর বখত (৫২) আউশকান্দি ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মোঃ তোয়াব বখত এর ছেলে।তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। 

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের দৌলতপুর গ্রামে কৌছর বখত দীর্ঘদিন ধরে নিজ বাড়ি থেকে গাজা এর ব্যবসা করে আসছে।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক ফনী ভূষন রায় এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মোঃ সায়েম মিয়া ও হিরন্ময় শর্মা, সিপাই সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র বৈষ্ণব এদের সমন্বয়ে রেইডিং টিম গঠন করে অভিযান চালিয়ে বাড়ি থেকে কৌছর বখতকে গ্রেফতার করে। 

এ সময় তার ঘর তল্লাশী করে ১ কেজি পরিমানের গাজাঁ উদ্ধার করে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ রবিউল্লা বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস