আজমিরীগঞ্জে বুরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

আজমিরীগঞ্জে বুরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ০২:১৩:১২ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে বুরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে  হাসি

ছবি: নিজস্ব


মাঠে মাঠে সোনালী ফসল। সেই ফসলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা কৃষক। এমন চিত্র দেখা গেছে হবিগঞ্জ  জেলার আজমিরীগঞ্জ উপজেলার হাওর গুলোতে।

 সরেজমিনে  হাওর ঘুরে দেখা যায়, বাতাসে দুলছে বোরো ধানের শীষ। পাকা, আধা পাকা, কৃষকের কষ্টার্জিত আবাদকৃত ফসল মাঠের পর মাঠ সুবাস ছড়াচ্ছে। এরমধ্যে এসব ধান কাটার ধুম পড়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক দেখা গেছে। কৃষকদের সাথে কথা বলে জানা যায় এবারের বাম্পারে ফলনে কৃষকরা আনন্দিত, তবে শ্রমিক সংকট থাকায় চিন্তায় আছেন কৃষকরা। 

 গ্রামের কৃষক  বলেন, এবার খুবই ভালো আবাদ হয়েছে। প্রতি খের মিলছে ২০—২৫ মন ধান। ফলনে আমরা খুবই খুশি।   এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে। বাকি দিন গুলি এ রকম  থাকলে গোলায় ধান  উঠাতে পারব।

আরেক কৃষক  জানান, চাহিদার চেয়ে ভালো ফলন হওয়াতে খুবই আনন্দিত। 

উপজেলা কৃষি অফিস সূত্র জানায় আজমিরীগঞ্জ  উপজেলায় লক্ষ মাত্রা ১৪ হাজার ৬২৩হেক্টর, ১৪ হাজার ৬২৫ হেক্টর জমি আবাদ অর্জিত হয়ছে। উৎপাদন প্রতি হেক্টর যে  লক্ষ্য মাত্রা ছিল  তা ছাড়িয়ে বাম্পার ফলন হবে,। 

 আজমিরীগঞ্জ  উপজেলা কৃষি কর্মকতা লুৎফে আল মুঈজ বলেন, হাওরে এখন ধান কাটা পড়েছে। এবারে খুবই ভালো আবাদ হয়েছে।লক্ষ মাত্রা ১৪ হাজার ৬২৩হেক্টর, ১৪ হাজার ৬২৫ হেক্টর জমি আবাদ অর্জিত হয়ছে। উৎপাদন প্রতি হেক্টর যে  লক্ষ্য মাত্রা ছিল  তা ছাড়িয়ে বাম্পার ফলন হবে, যদি প্রাকৃতিক দোর্যোগ না আসে আশা করা যায় সুন্দর ভাবে ফসল কৃষের ঘরে উঠবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস