হবিগঞ্জ শহরে পকেটমারদের সর্দার গ্রেফতার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

হবিগঞ্জ শহরে পকেটমারদের সর্দার গ্রেফতার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৪/২০২৪ ১২:০১:৩২ অপরাহ্ন

হবিগঞ্জ শহরে পকেটমারদের সর্দার গ্রেফতার

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ শহরে পকেটমারদের সর্দার আব্দুল আওয়াল (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে মোহনপুর গ্রামের মৃত আকবর আলীর পুত্র। 

গতকাল শুক্রবার দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নির্দেশে এসআই কৃষ্ণধন সরকার একদল পুলিশ শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে সিন্ডিকেট করে ব্যাংক ও জনসমাগম থেকে পকেটমারাসহ ছিনতাই করে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

গত বৃহস্পতিবার জনৈক মহিলা চৌধুরী বাজার সোনালী ব্যাংক থেকে ৪০ হাজার টাকা নিয়ে ফেরার পথে তার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসব অভিযোগ পুলিশের নজরে আসে। এর প্রেক্ষিতে অন্যদের ধরতেও অভিযান চালানো হবে বলে জানায় পুলিশ। 

শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক