শায়েস্তাগঞ্জে নদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ,এক শিশু মৃত উদ্ধার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে নদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ,এক শিশু মৃত উদ্ধার

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৪/২০২৪ ০৭:২৩:৪৩ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে নদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ,এক শিশু মৃত উদ্ধার

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়নে বেড়াতে এসে খোয়াই নদীতে গোসলে নেমে  ২ শিশু নিখোঁজ হয়েছেন।  এরমাঝে মোশাহিদ মিয়া (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিখোঁজ অপর শিশু জুনাঈদ মিয়া (১০) সংবাদ লিখা পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি। তারা হবিগঞ্জ সদর উপজেলার  সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার পুত্র।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ২টার দিকে  নদীতে গোসল করতে  গিয়ে পানিতে তলিয়ে যায়। 

শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, তিনি তার ২ ছেলেকে নিয়ে  গতকাল বোনের বাড়িতে বেড়াতে আসেন।শনিবার দুপুরে ২ শিশু তাদের খালাতো ভাইয়ের সাথে নদীতে গোসলে যায়। এর পরে খালাতো ভাই বাড়িতে এসে জানায় যে তারা ২ জন নদীতে তলিয়ে গেছে। 

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের  তিনটি ইউনিট ঘটনা চলে গেলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি। 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে চলে যায় কিন্তু হবিগঞ্জ জেলার ডুবুরি অসুস্থ থাকায়। উদ্ধার কাজ শুরু করা যায়নি। সিলেট থেকে ডুবুরি আসলে উদ্ধার কাজ শুরু করবেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস