হবিগঞ্জে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

হবিগঞ্জে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৪/২০২৪ ১১:১৪:১৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় স্টার ফোর সেলিন কোম্পানির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শনিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টা থেকে প্রায় ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিসহ বিভিন্ন দাবিতে শত শত শ্রমিক শনিবার দুপুর দেড়টার দিকে মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজটের। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার পরির্দশক (ওসি) আতিকুর রহমাসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক ও কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। এ সময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও ওভারটাইমসহ বিভিন্ন দাবি পেশ করেন। পরে শ্রমিকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে বিকেল পৌনে ৫টার দিকে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা। 

শ্রমিক আব্দুল কুদ্দুস বলেন, বেতন ও ওভারটাইম বকেয়া থাকায় আমার মতো শতশত শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। বেতন না পেলে আমরা চলব কীভাবে। 

কারখানার শ্রমিক মো. সোহাগ বলেন, বেতন বকেয়া থাকার কারণে বাসা ভাড়া দিতে পারছি না। অতিকষ্টে চলছে আমাদের জীবন। তাই দাবি আদায়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। 

এ ব্যাপারে স্টার ফোর সেলিন কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

ধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেন, মহাসড়ক অবরোধের খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক