বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৪/২০২৪ ০৮:৩৩:১১ পূর্বাহ্ন

বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নে অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার ২৭ এপ্রিল বিকেলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভাদেশ্বর ইউনিয়নের কান্দিগাঁও নামক স্থানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে উপজেলার হাফিজপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ তোফায়েল আহমেদ সুজাত (১৯)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন(২০১০) এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।  

মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী।অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাহুবল মডেল থানার এস আই এখলাছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক