শায়েস্তাগঞ্জে চরহামুয়া কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে চরহামুয়া কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৪/২০২৪ ০৮:৩৮:৪৭ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে চরহামুয়া কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের চরহামুয়া কমিউনিটি ক্লিনিকের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ দিবস  উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। 

"দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ কমিউনিটি ক্লিনিক" প্রতিষ্ঠা বার্ষিকী দিবসে চরহামুয়া  কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপের সভাপতি মোঃ শামিমুর রহমান মেম্বার সাহেবের সভাপতিত্বে সদস্য সচিব সিএইচসিপি মোঃ আল আমিন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মেডিকেল অফিসার ডাঃ বিশ্বজিত রায়।

প্রধান অতিথির বক্তব্য মেডিকেল অফিসার ডাঃ বিশ্বজিত বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামে ২০০০ সালের ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দেশে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু হয়। স্মার্ট কমিউনিটি ক্লিনিক ও স্মার্ট স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে স্বাস্থ্যখাতে কমিউনিটি ক্লিনিকের সাফল্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অভাবনীয় সম্মান বয়ে আনবে।

তিনি আরো বলেন, কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ব্রেইন চাইল্ড 'দেশের স্বাস্থ্য খাতের সকল ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক অগ্রণী ভূমিকা রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের মধ্যেই আমরা বাংলাদেশকে 'স্মার্ট বাংলাদেশ' হিসেবে গড়ে তুলতে হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক