শায়েস্তাগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০৪/২০২৪ ০৬:৩১:৫৩ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধভাবে নদীর উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে রাজু মিয়া নামক একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ এপ্রিল ) দুপুরে উপজেলার পূর্ব লেঞ্জাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঞা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এক্সেভেটর দিয়ে নদীর মাটি কেটে ট্রাক্টর করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। পরে সেখানে অভিযান পরিচালনা করে ট্রাক্টর জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক নাহিদ ভূঞা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করে নির্ধারিত সীমানার বাহিরে নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও ব্যবহৃত টাক্টর টি জব্দ করা হয়েছে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক