রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় নিহত ৩৫
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ AM

পাকিস্তান

রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় নিহত ৩৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৩ ১১:৫০:৫০ AM

রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় নিহত ৩৫

ছবি: সংগৃহীত


পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজল (জেইউই-এফ) আয়োজিত এক সমাবেশে বোমা হামলা ঘটেছে। রোববার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকের এ ঘটনায় নিহত হয়েছেন দলের গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান। তিনিসহ হতাহত অন্তত ১১৪ জন।

জিও নিউজ ও ডনের খবরে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে জেইউই-এফ’র সমাবেশে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা এখন পর্যন্ত ৮০। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাজুয়ার বিভাগের জরুরি কর্মকর্তা সাদ খান এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, আহতদের পেশোয়ার ও তিমারগেরার হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় জনসাধারণের চলাফেরা বন্ধ করে দেওয়া হয়েছে।

জেইউই-এফ’র জ্যেষ্ঠ নেতা হাফিজ হামদুল্লাহ ন্যক্কারজনক এ হামলার নিন্দা জানিয়েছেন। জিও নিউজকে তিনি বলেছেন, সমাবেশে তারও যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে যেতে পারেননি। দোষীদের বিচারের মুখোমুখি করার দাবিও জানিয়েছেন হাফিজ।

তিনি অভিযোগ করেন, এর আগেও জেইউই-এফ’র নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তিনি জাতীয় সংসদেও আলোচনা করেছিলেন। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী