পাকিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৫ AM

পাকিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৩ ১২:২৫:৫৮ PM

পাকিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩

ছবি: সংগৃহিত


পাকিস্তানের রাজনৈতিক সম্মেলনে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আহত অন্তত ১২৩ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এদিকে খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে এই আত্মঘাতী বোমা হামলার সঙ্গে আফগান নাগরিকরা জড়িত ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।


বুধবার (২ আগস্ট) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।


বাজাউরের সরকারি হাসপাতালের মুখপাত্র লিয়াকত আলী বুধবার বলেছেন, পাকিস্তানের আফগানিস্তান সীমান্তের কাছে হওয়া এই আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত ৬৩ জন মারা গেছেন। আহত ১২৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজনকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এর আগে গত ৩০ জুলাই প্রদেশের বাজাউর জেলায় রাজনৈতিক দল জমিয়ত উলামা ইসলাম- ফজলের (জেইউই-এফ) সম্মেলনে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, এই কর্মী সম্মেলনে দলটির ৪০০ জনেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এস.ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী