বঙ্গবন্ধু শান্তি পদক চালু ,স্বর্ণ পদকের সঙ্গে পুরস্কার কোটি টাকা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বঙ্গবন্ধু শান্তি পদক চালু ,স্বর্ণ পদকের সঙ্গে পুরস্কার কোটি টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৯:০২:৩২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শান্তি পদক চালু ,স্বর্ণ পদকের সঙ্গে পুরস্কার কোটি টাকা

ছবি: সংগৃহীত


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক চালু করেছে বাংলাদেশ। এ জন্য সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা-২০২৪ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী সভাপতিত্বে তার কার্যালয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান, মানবাধিকার, ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতি স্বরুপ এই পদক দেওয়া হবে প্রতি দুই বছর পর পর। 

২০২৫ সালের ১৭ মার্চ এই পুরস্কার ঘোষণা করা হবে। এরপর ২৩ মে পুরস্কার প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই পদকের জন্য বিবেচিত হবেন। কোনো দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সমাজ সেবক, রাজনীতিক এর জন্য মনোনীত হবেন। নোবেল বিজয়ী, বাংলাদেশে অবস্থিত দূতাবাসের প্রধানরা সংশ্লিষ্ট দেশের জন্য নাম প্রস্তাব করতে পারবেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১ লাখ মার্কিন ডলার সমপরিমাণ আর্থিক পুরস্কারের সঙ্গে ১৮ ক্যারটের ৫০ গ্রাম স্বর্ণ পদক থাকবে পুরস্কার হিসেবে। একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক জুরিবোর্ড গঠন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সাচিবিক দায়িত্ব পালন করবেন। সেই সাথে একটি নীতিমালা করা হবে।’

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন