খরচের টাকা চাওয়ায় মায়ের পা ভেঙে দিলেন ছেলে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

খরচের টাকা চাওয়ায় মায়ের পা ভেঙে দিলেন ছেলে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৯:০০:৪২ পূর্বাহ্ন

খরচের টাকা চাওয়ায় মায়ের পা ভেঙে দিলেন ছেলে

ছবি: সংগৃহীত


শেরপুরের ঝিনাইগাতীতে মায়ের পা ভেঙে দেওয়ায় মো. হাবিবুর রহমান (২৫) নামে এক ছেলেকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। সোমবার (২০ মে) দিবাগত রাতে তাকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। 

মো. হাবিবুর রহমান উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে। 

জানা যায়, গত রোববার (১৯ মে) বেলা ১১টার দিকে হাবিবুর রহমানের কাছে তার মা আল্পনা বেগম (৪৫) সংসারের খরচ বাবদ কিছু টাকা চান। এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আল্পনা বেগমের শরীরে জখম করে তার দুই পা ভেঙে দেন হাবিবুর রহমান। পরে সোমবার রাতে হাবিবুরের বাবা রিয়াজ উদ্দিন (৫৫) ঝিনাইগাতী থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করেন।

ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল মালিঝিকান্দা ইউনিয়নের বিট কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এরপর রিয়াজ উদ্দিন ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি বছির আহমেদ বাদল বলেন, রিয়াজ উদ্দিন নিজ সন্তান হাবিবুর রহমানের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের বিষয়টি জানালে বিষয়টি তদন্ত করে এর সত্যতা পাই। পরে গতকাল তিনি লিখিত অভিযোগ করলে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন