নদীতে ভেসে এলো ভারতীয় নাগরিকের মরদেহ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

নদীতে ভেসে এলো ভারতীয় নাগরিকের মরদেহ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ১০:০২:১৫ পূর্বাহ্ন

নদীতে ভেসে এলো ভারতীয় নাগরিকের মরদেহ

ছবি: সংগৃহীত


ভারত-বাংলাদেশ সীমানার সাতক্ষীরার দেবহাটায় ইছামতি নদীতে আহছান হাবিবুল হক (৪৫) নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ ভেসে এসেছে।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় ইছামতি নদীর কোমরপুর এলাকার নদীর চর থেকে এ মরদেহ উদ্ধার হয়। তিনি ভারতের উত্তর ২৪ পরগনার আয়নাল হকের ছেলে।

কোমরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার এনামুল হক  জানান, ইছামতী নদীতে ভেসে আসা একটি মরদেহ দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে দেবহাটা থানা পুলিশ ও বিজিবির উপস্থিতিতে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পরণে কালো টি-শার্ট ও জিন্স প্যান্ট ছিল। মরদেহের প্যান্টের পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে ভারতীয় বিএসএফকে বার্তা পাঠানো হয়েছে।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদ জানান, ভারতীয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা হয়েছে। বিষয়টি সরকারি নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন