তোষাখানা মামলায় পরপরই গ্রেপ্তার ইমরান খান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

তোষাখানা মামলায় পরপরই গ্রেপ্তার ইমরান খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৩ ০৪:৫৪:৫০ পূর্বাহ্ন

তোষাখানা মামলায় পরপরই গ্রেপ্তার ইমরান খান

জৈন্তা র্বাতা ডেস্ক:


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের দায়ের করা তোষাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার ( ০৫ আগস্ট ) বিকেলে পাঞ্জাব পুলিশ লাহোরের জামান পার্কে অবস্থিত বাসভবন থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে। 

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখা এক টুইটে ইমরান খানের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে। টুইটে উল্লেখ করা হয়েছে, ‘ইমরান খানকে কোটর লাখপত জেলে নিয়ে যাওয়া হয়েছে।’ 

তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির হয়ে ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আজ শনিবার দেশটির রাজধানী ইসলামাবাদের ওই আদালত দুর্নীতির অভিযোগে এই কারাদণ্ড দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

তোষাখানা মামলায় ইমরান খানের ৩ বছরের কারাদণ্ডতোষাখানা মামলায় ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড

তিন বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি আদালত ইমরান খানকে ১ লাখ পাকিস্তানি রুপি অর্থদণ্ডও দিয়েছেন। 

ইমরান খানের বিরুদ্ধে চলতি বছরের ১০ মে তোষাখানা মামলা দায়ের করে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়—তিনি তোষাখানা থেকে গৃহীত উপহারের তথ্য গোপন করেছেন। 

আজকের শুনানির সময় ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হুমায়ুন দিলাওয়ার ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় তাঁকে তিন বছরের কারাদণ্ড এবং ১ লাখ পাকিস্তানি রুপি অর্থদণ্ড দেন। 

রায়ে বিচারক বলেন, ‘ইমরান খান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের নির্বাচন কমিশনে মিথ্যা বিবরণ জমা দিয়েছেন এবং দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।’ এই অভিযোগে পাকিস্তানের নির্বাচনী আইনের ১৭৪ ধারা অনুসারে পিটিআই প্রধানকে তিন বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। 

বিচারপতি দিলাওয়ার আরও নির্দেশ দিয়েছেন যে আদালতের আদেশ কার্যকর করার জন্য আদেশের একটি অনুলিপি ইসলামাবাদের পুলিশপ্রধানের কাছে পাঠাতে হবে।

S/N



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল