বিমানবন্দরে ৫ কোটি টাকার সোনার চালান উদ্ধার, আটক ২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বিমানবন্দরে ৫ কোটি টাকার সোনার চালান উদ্ধার, আটক ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ০৮:৫৯:১৮ পূর্বাহ্ন

বিমানবন্দরে ৫ কোটি টাকার সোনার চালান উদ্ধার, আটক ২

ছবি: সংগৃহীত


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কোটি টাকা (৫ দশমিক ৩৩৬ কেজি) মূল্যমানের সোনার চালান উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা সংস্থা। এ সময় দুইজন বিদেশিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের সকাল ৭টার ফ্লাইটে ২ জন যাত্রীর মাধ্যমে সোনা চোরাচালান হতে পারে এমন গোপন তথ্য পায় সংশ্লিষ্ট বিভাগ। পরবর্তীতে লিউ ঝংলিয়াং এবং চেং গ্যাং নামের দুইজন বিদেশি যাত্রীর কাছ থেকে ৩টি চার্জার লাইটের ভেতর থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সোনার মোট ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। আটককৃত সোনার বারগুলো ঢাকার কাস্টমস হাউসে মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। আটককৃত যাত্রীদের বিমানবন্দর থানায় হস্তান্তর করে ফৌজদারি মামলা করার কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন