ভোটের ৫ দিন আগে উপজেলা নির্বাচন স্থগিত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

ভোটের ৫ দিন আগে উপজেলা নির্বাচন স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ০৯:২৪:৫৪ পূর্বাহ্ন

ভোটের ৫ দিন আগে উপজেলা নির্বাচন স্থগিত

ছবি: সংগৃহীত


ভোটের পাঁচ দিন আগে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২৯ মে তৃতীয় ধাপে উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে এক প্রার্থীর মামলার জেরে নির্বাচন কমিশন এ উপজেলার নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে। কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে উল্লেখ করা হয়, যশোরের সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বৈধ ঘোষণার জন্য মো. শাহারুল ইসলাম হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ১৩ মে শাহারুলের নির্বাচনে অংশগ্রহণ ও প্রতীক বরাদ্দের আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপীল বিভাগে আপিল আবেদন করে। আদালত গত ২০ মে আদেশে ‘নো অর্ডার’ দেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এ আদেশ বাস্তবায়নের জন্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৯ মে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আবদুর রশীদ বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন