পরকীয়ার জেরে যুবক হত্যা, আটক ৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

পরকীয়ার জেরে যুবক হত্যা, আটক ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৯:০৮:৫১ পূর্বাহ্ন

পরকীয়ার জেরে যুবক হত্যা, আটক ৩

ছবি: সংগৃহীত


কুষ্টিয়ার আদর্শপাড়ায় পরকীয়ার জেরে ইকবাল হোসেন (৩০) নামের এক যুবককে মারধর ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মে) দুপুরে কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার মজিবর রহমান সড়কে এ ঘটনা ঘটে।

ইকবাল হোসেন আদর্শপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি রাইস মিলের ম্যানেজার ছিলেন। ইকবালের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী নাজিমের স্ত্রীর সঙ্গে ইকবালের পরকীয়ার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে শুক্রবার দুপুরে ইকবাল ওই বাড়িতে গেলে নাজিম উদ্দিন অন্তরঙ্গ অবস্থায় তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় নাজিমসহ কয়েকজন ইকবালকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে। কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ জানান, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। 

তবে নিহতের মা রশিদা খাতুনের দাবি, তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছে নাজিম ও তার লোকজন। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, পরকীয়ার জেরে ওই যুবককে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন