ঘূর্ণিঝড় রেমাল: ২২ উপজেলার ভোট স্থগিত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ঘূর্ণিঝড় রেমাল: ২২ উপজেলার ভোট স্থগিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০১:৫০:৪৫ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় রেমাল: ২২ উপজেলার ভোট স্থগিত


ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপের  মোট ২২ উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ মে) নির্বাচন কমিশন ৩টি উপজেলার নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

স্থগিত হওয়া উপজেলাগুলো হলো-নেত্রকোণার খালিয়াজুড়ি এবং চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ।

নতুন তিনটি উপজেলায় স্থগিত হওয়ায় ৮৭টি উপজেলায় ভোট হবে। 

এর আগে সোমবার ১৯টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করে কমিশন। স্থগিত হওয়া উপজেলাগুলো হলো: বাগেরহাটের শরনখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দীন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১০৯টি উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করে তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে ৮৭ উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ২৯ মে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন