ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ০৯:৫০:৪৮ পূর্বাহ্ন

ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ২

ছবি: সংগৃহীত


রাজশাহীতে অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় নিহতরা হলেন- পবা উপজেলার নবগঙ্গা এলাকার বাসিন্দা অটোরিকশাচালক বিষ্ণু (৬৫), একই উপজেলার বালিয়া এলাকার মো. সাদ (১৪)। একই দুর্ঘটনায় বালিয়া এলাকার সাজু নামে এক ব্যক্তি আহত হয়েছেন।  দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। 

জানা গেছে, বিকেলে রেললাইন পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বিষ্ণুর মৃত্যু হয়। আর আহত অবস্থায় সাদ ও সাজুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার জানান, এটি অরক্ষিত গেট। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আর অপরচনের মৃত্যু হয় রামেক হাসপাতালে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন