শিশু অপহরণ করে হত্যার দায়ে ৭ বছর পর যুবকের মৃত্যুদণ্ড
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিশু অপহরণ করে হত্যার দায়ে ৭ বছর পর যুবকের মৃত্যুদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ০৫:০০:৩৪ পূর্বাহ্ন

শিশু অপহরণ করে হত্যার দায়ে ৭ বছর পর যুবকের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাইজুল ইসলাম নামে সাত বছরের এক শিশুকে অপহরণ করে হত্যার দায়ে সুজন (২৭) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত একজন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সুজন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সাতারপুর এলাকার আব্দুল হকের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানার দায়ের করা শিশু অপহরণ করে হত্যা মামলায় আদালত এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি রূপগঞ্জের ভুলতা থেকে সাত বছরের শিশু তাইজুল ইসলাম নিখোঁজ হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে ওই বছরের ৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিশুর বড় ভাই মাজহারুল ইসলামকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সেই সঙ্গে শিশুর বাবা আব্দুল আউয়াল অনেক অনুরোধ করে একটি নাম্বারে পাঁচ হাজার টাকা বিকাশ করে।

পরে টাকা বিকাশ করার বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ওই নাম্বারের সূত্র ধরে আসামি সুজনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান ঘটনাটি গোপন করার জন্য তাইজুলকে হত্যা করে রূপগঞ্জের গোলাকন্দাইল বালুর মাঠের কচুরি পানার মধ্যে ফেলে দিয়েছেন। এ ঘটনায় নিহত শিশুর বাবা আব্দুল আউয়াল রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন