বড় ভাইকে বাঁচাতে গিয়ে সমুদ্রে ডুবে ছোট ভাইয়ের মৃত্যু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

বড় ভাইকে বাঁচাতে গিয়ে সমুদ্রে ডুবে ছোট ভাইয়ের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৭:৪৭:১৮ পূর্বাহ্ন

বড় ভাইকে বাঁচাতে গিয়ে সমুদ্রে ডুবে ছোট ভাইয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত


কক্সবাজার শহরের নাজিরারটেক এলাকায় সমুদ্রের ঢেউ থেকে বড় ভাইকে বাঁচাতে গিয়ে সিফাত আলম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। সিফাত আলম কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের আলমের ছেলে।

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের দিকে নাজিরারটেক এলাকায় দুই ভাই বাটা জাল নিয়ে সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে বড় ভাই সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে ভেসে যায়। বড় ভাইকে বাঁচাতে গিয়ে সাগরে তলিয়ে যায় সিফাত। পরে স্থানীয় জেলেরা দুই ভাইকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে ছোট ভাই সিফাতের মৃত্যু হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, সমুদ্রে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের  প্রক্রিয়া চলছে। 


এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন