হিজড়াদের হামলায় চোখ হারাতে বসেছে এসআই
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

হিজড়াদের হামলায় চোখ হারাতে বসেছে এসআই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০৮:২০:২৬ পূর্বাহ্ন

হিজড়াদের হামলায় চোখ হারাতে বসেছে এসআই

ছবি: সংগৃহীত


রাজধানীর পরীবাগে হিজড়াদের হামলায় পুলিশের এক উপ পরিদর্শকের (এসআই) চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। এতে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আহত পুলিশ কর্মকর্তা নাম মো. মোজাহিদ। শনিবার (১ জুন) দিবাগত রাত সাড়ে তিনটায় পরীবাগ এলাকায় ঘটনা ঘটে।

রমনা থানা সূত্রে জানা গেছে, রমনা থানার এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরীবাগ এলাকায় ডিউটি করছিল। এসময় হিজড়াদের একটি দল রাস্তায় ছিনতাইয়ের চেষ্টা করে।  সেসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে হিজড়ারা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপের শুরু করে। এসময় একটি ইট এসআই মোজাহিদের চোখে গিয়ে পড়ে। এতে মুজাহিদের চশমার কাচ ভেঙে চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

এ বিষয়ে রোববার (২ জুন) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই ও অনৈতিক কাজ করায় শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অংশ নেয় রমনা থানা। অভিযানের একপর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ইট এসআই মোজাহিদ চোখে লাগে। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হন।

তিনি বলেন, এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে। আরও কয়েকটি অপারেশন লাগবে। এঘটনায় জড়িত তিন হিজড়াকে আটক করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন