৭ তলা থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেছেন তরুণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩২ AM

৭ তলা থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেছেন তরুণী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ০৭:৩৮:১৪ AM

৭ তলা থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেছেন তরুণী

ছবি: সংগৃহীত


সাততলা ভবন থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেছেন টমিনি রিড নামে ২০ বছর বয়সী এক তরুণী। তবে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি এই তরুণী জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

সোমবার রাতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এ ঘটনা ঘটেছে বলে নিউজ অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়, ওই তরুণী মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে বেঁচে থাকার লড়াই করছেন।

টমিনি রিডের পরিবার বলেছে, হাসপাতালের কর্মীরা তার বেঁচে থাকাকে অলৌকিক হিসেবে বর্ণনা করছেন। তার কয়েকটি অস্ত্রোপচার করা হয়েছে।

রিডের বাবা ব্র্যাড দুর্ঘটনার এই খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে জানিয়েছেন, তার জীবন রক্ষায় অস্ত্রোপচার করা হয়েছে। তাকে ফিরে পাওয়া অলৌকিক। তবে তার মেয়ের সামনে এখনও বড় লড়াই অপেক্ষা করছে। সে মানসিকভাবে এখনও শক্তিশালী। সামনের লড়াইয়ের জন্য প্রস্তুত আছে।

এ ঘটনার পর রিডের খালা কার্স্টিন স্মল, সেই পরিবারটিকে ৫০ হাজার ডলার সহায়তায় একটি ফান্ড খুলেছেন। ইতোমধ্যে তা প্রায় ৪৪ হাজারে পৌঁছেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী