ফুটবল খেলার সময় বজ্রপাতে নিহত ২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

ফুটবল খেলার সময় বজ্রপাতে নিহত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ১০:৪০:৫৮ পূর্বাহ্ন

ফুটবল খেলার সময় বজ্রপাতে নিহত ২

ছবি: সংগৃহীত


ফুটবল খেলার সময় সিরাজগঞ্জের চৌহালীতে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ শিশু। মঙ্গলবার (৪ জুন) বিকেলে উপজেলার এনায়েতপুর থানার বেতিল চরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বেতিল চরের তারা মিয়ার ছেলে আল আমিন হোসেন (২৭) ও আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৩)।আহতরা হলো- বেতিল চরের ময়েন উদ্দিনের ছেলে সিয়াম (৭) ও বেলাল হোসেনের ছেলে মেহেদি হাসান (৮)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বেতিল চরের একটি মাঠে শিশু-কিশোর ও এলাকার প্রাপ্ত বয়স্করা মিলে ফুটবল খেলছিল। হঠাৎ বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতে শিশুসহ ৪ জন ঝলসে যায়। এরপর তাদের স্থানীয় খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন