তারেক রহমান দুর্নীতির বরপুত্র: পররাষ্ট্রমন্ত্রী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

তারেক রহমান দুর্নীতির বরপুত্র: পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ১০:১৬:৩৮ পূর্বাহ্ন

তারেক রহমান দুর্নীতির বরপুত্র: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


আইনের চোখে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র ও সন্ত্রাসের প্রতীক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাসের প্রতীক তারেক রহমানই বিএনপির দুঃশাসনের মুখ। 

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ-উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতাদের সাম্প্রতিক মন্তব্যের জের ধরে তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ মহাসচিব, ওআইসি মহাসচিব- সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত এবং বুদ্ধিজীবী নামধারীরা কোনো উন্নয়ন দেখতে পায় না। তারা শুধু বিষোদগার করে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যেন তাদের হেদায়েত দেন। তাদের বুদ্ধি যেন উন্নয়নের কাজে লাগে, অপপ্রচারের কাজে নয়।’

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে মনে করিয়ে দিতে চাই- আপনাদের শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে পঁাচবার চ্যাম্পিয়ন হয়েছে। তারেক রহমানের দুর্নীতির বিষয়ে এফবিআই (যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা) সাক্ষ্য দিয়ে গেছে। তারেক রহমান দুর্নীতির বরপুত্র। বিএনপির মহাসচিব ফখরুল সাহেব তাদের পৃষ্ঠপোষক।’

ড. হাছান বলেন, ‘বেগম জিয়া অসুস্থ মানুষ। তিনি আমার মায়ের বয়সি। তার বিষয়ে বেশি কথা বলতে চাই না। তিনিও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। বিএনপির আমলে হাওয়া ভবন, খোয়াব ভবন ছিল। হাওয়া ভবনের বিষয়ে আপনারা জানেন- খোয়াব ভবনের বিষয়ে কথা বলতে আমার লজ্জা লাগে।’

দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের অবস্থান তুলে ধরে দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে আপসহীন (জিরো টলারেন্স) নীতিগ্রহণ করেছে। বিচারব্যবস্থা স্বাধীন, দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীন। আদালত ও দুদক স্বাধীনভাবে কাজ করে।’


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন