রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ০২:৫০:০০ পূর্বাহ্ন

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত


পরিবেশ অধিদফতরের আয়োজনে এবং রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’-প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষে বুধবার ৫ জুন সকাল ১০:০০ টায় এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

র‍্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।  রাজশাহীর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহা. আহসান হাবিব এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, আরএমপি'র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) টুকটুক তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. সাবরিনা নাজ।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের  উপপরিচালক মাহমুদা পারভীন, পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেন সহ জেলার বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ৬ জুন পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় পাট বাজার, বন্ধু চুলা, বিরল বৃক্ষ ও নবান্ন কৃষি খামার, সেইভ দ্যা ন্যাচার, বিডি ক্লীন, আলো ফাউন্ডেশন, পরিবেশ অধিদফতর রাজশাহী সহ মোট ১০টি স্টল মেলায় অংশগ্রহণ করছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন