এইচএসসি ও সমমানের পরীক্ষা রোববার থেকে সব কোচিং সেন্টার বন্ধ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

এইচএসসি ও সমমানের পরীক্ষা রোববার থেকে সব কোচিং সেন্টার বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৮:১৬:৪৬ পূর্বাহ্ন

এইচএসসি ও সমমানের পরীক্ষা রোববার থেকে সব কোচিং সেন্টার বন্ধ

ছবি: সংগৃহীত


আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ২৯ জুন রোববার থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪ উপলক্ষে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। 

সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সভা শেষে মন্ত্রণালয়ের সংবাদ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ৩০ জুন থেকে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসছেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ ও ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। 

গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। প্রতিষ্ঠান বেড়েছে ২০৪টি আর কেন্দ্র বেড়েছে ৬৭টি। শিক্ষামন্ত্রী জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে পরীক্ষার্থী ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩৩ হাজার ছাত্রী ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন। এসব প্রতিষ্ঠান সংখ্যা ৪ হাজার ৮৭০ ও কেন্দ্র সংখ্যা ২ হাজার ৭২৫টি। 

মাদ্রাসা শিক্ষা বোর্ডর অধীনে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮৮ হাজার ৭৬ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ জন ও ছাত্রী ৪৪ হাজার ৪৮৪ জন। প্রতিষ্ঠান সংখ্যা ২ হাজার ৬৮৫টি ও কেন্দ্র সংখ্যা ৪৫২টি। 

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯ জন এবং ছাত্রী ৬৫ হাজার ৪২৪ জন। প্রতিষ্ঠান সংখ্যা ১ হাজার ৯০৮টি ও কেন্দ্র সংখ্যা ৭০৭টি। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন