বিজয়ী প্রার্থীর মিছিলে গুলি, ছাত্রলীগ কর্মী নিহত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

বিজয়ী প্রার্থীর মিছিলে গুলি, ছাত্রলীগ কর্মী নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ১২:৩৬:৪৫ অপরাহ্ন

বিজয়ী প্রার্থীর মিছিলে গুলি, ছাত্রলীগ কর্মী নিহত

ছবি: সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয়ী মিছিলে গুলিতে আয়াশ রহমান ইজাজ (২৩) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। 

বুধবার (৫ জুন) সন্ধ্যায় শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আয়াশ রহমান ইজাজ ওই এলাকার আমিন মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তার কর্মীরা বিজয় মিছিল বের করেন। মিছিলটি সরকারি কলেজ হোস্টেল এলাকায় যাওয়ার সময় সেখানে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয় ও সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ হাসান আল ফারাবী জয় মিছিলে গুলি করেন। গুলিতে আয়াশ রহমান ইজাজ গুরুতর আহত হলে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নিহত ইজাজ ও ফারাবী জয় দুজনই জয়ী চেয়ারম্যান প্রার্থীর লোক। তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। তবে কী নিয়ে বিরোধ ছিল সেটি জানা যায়নি। অভিযুক্তদের আটক ও ব্যবহার করা আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন