বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০২:৪৪:২২ পূর্বাহ্ন

বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত


গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টায় উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে চলনবিল পরিবহনের একটি বাস টঙ্গীর দিকে যাচ্ছিল। বাসটি কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা এক যাত্রী ঘটনাস্থলে নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর আরেকজন মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজন মৃত অবস্থায় ছিল। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিদর্শক আরও জানান, এ ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক নারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন