ইতালিতে প্রবেশের পর নৌকা ডুবে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩১ AM

ইতালিতে প্রবেশের পর নৌকা ডুবে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৩ ০৫:৩৫:০৪ AM

ইতালিতে প্রবেশের পর নৌকা ডুবে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ছবি: সংগ্রহীত


ইতালিতে প্রবেশের পর একটি নৌকা ডুবে ৪১ অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার ইতালির লামপেদোসা দ্বীপে এ ঘটনা ঘটছে বলে উদ্ধারকারীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

তবে জীবনের সাথে যুদ্ধ করে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই নৌকায় থাকা ৪ জন। তারা উদ্ধারকারীদের জানিয়েছেন, তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌযানটিতে চড়ে ইতালির দ্বীপটিতে ভিড়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এটি তলিয়ে যায়।

তারা চার জন আইভরি কোস্ট ও গিনির নাগরিক। নিহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি উদ্ধারকারীরা।

এ ঘটনায় তিউনিসিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপে অবৈধ প্রবেশে এই পথটি গুরুত্বপূর্ণ হয়েছে উঠেছে অভিবাসন প্রত্যাশীদের কাছে। গত কয়েক দিনে লামপেদোসা থেকে ২ হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে ইতালীয় কর্তৃপক্ষ।

এ বছর উত্তর আফ্রিকা থেকে অবৈধ উপায়ে সাগর পথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে ১ হাজার ৮০০ অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। অবৈধভাবে ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করার পরও থামছে না এই যাত্রা। এতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। 

এস.ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী