সরকারি চাকরিজীবীরা ঈদে ৫ দিনের ছুটি পাচ্ছেন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

সরকারি চাকরিজীবীরা ঈদে ৫ দিনের ছুটি পাচ্ছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ০১:১৬:০৭ পূর্বাহ্ন

সরকারি চাকরিজীবীরা ঈদে ৫ দিনের ছুটি পাচ্ছেন

ছবি: সংগৃহীত


আসন্ন ঈদুল আজহায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবী ও ব্যাংককর্মীরা। ১৪-১৮ জুন পর্যন্ত এই ছুটি ভোগ করতে পারবেন তারা।

শুক্রবার (০৭ জুন) দেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা যায়। ফলে শনিবার (০৮ জুন) থেকে জিলহজ্জ মাস গণনা শুরু হয়েছে।

আর আগামী ১০ জিলহজ্জ এবং ইংরেজি ১৭ জুন পবিত্র ঈদ উদযাপিত হবে।সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী, ঈদের দিন সাধারণ ছুটি।

আর ঈদের আগে পরে দুদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এই তিন দিনের ছুটির আগে সাপ্তাহিক দুদিন মিলে মোট পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবী ও ব্যাংককর্মীরা।

অপরদিকে, ঈদের ছুটির পর সাপ্তাহিক ৩৫ ঘণ্টার পরিবর্তে ৪০ ঘণ্টায় ফিরছে অফিস সময়। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় থাকলেও ঈদের ছুটির পর ১৯ জুন থেকে ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস সময় চালু হচ্ছে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন