সুনামগঞ্জ জেলায় সেরা ওসি শ্যামল বণিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলায় সেরা ওসি শ্যামল বণিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ১১:৪২:৩১ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলায় সেরা ওসি শ্যামল বণিক

ছবি : নিজস্ব


সুনামগঞ্জ জেলার থানাগুলোর মধ্যে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন বিশ^ম্ভরপুর থানার শ্যামল বণিক। অধিক সংখ্যক মামলা নিষ্পত্তি ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হন।

রোববার সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণসভায় পুলিশ সুপার এহ্সান শাহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতিপ্রাপ্ত) সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে শ্যামল বণিককে পুরস্কৃত করেন।  ওসি শ্যামল বণিক ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় যোগদান করার পর থেকে তিনি নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন।

শ্যামল বণিক বিশ্বম্ভরপুর থানায় যোগদানের পর থেকে ৫টি খুনের মামলায় ৯ আসামি, ২০টি মাদক মামলায় ২৮ জনকে গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে সফলতা দেখিয়েছেন। ইয়াবা ট্যাবলেট, গাঁজা, মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোরাচালান ঠেকাতে তার ছিল উল্লেখযোগ্য ভূমিকা। ২১টি চোরাচালান মামলায় ৩৩ জন আসামি গ্রেপ্তার হয়েছে তার দায়িত্বকালীন অবস্থায়। এছাড়াও ভারতীয় চিনি, ভারতীয় গরু, জালনোট, পেঁয়াজ জব্দসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে তিনি বেশ সফলতা দেখিয়েছেন। চুরির মামলা, চোরাই গরু উদ্ধার, ধর্ষণ মামলা আসামি গ্রেপ্তারসহ, ১১ জন নিখোঁজ ভিকটিম উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন শ্যামল বণিক।

উল্লেখ্য, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আনুপাতিক হারে অধিক সংখ্যক মামলা নিষ্পত্তি ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় সিলেট রেঞ্জের ডিআইজির কাছ থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে বিশেষ পুরস্কার পান।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা