সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ০২:০৭:০৩ অপরাহ্ন

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ


সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বুধবার (১৮ নভেম্বর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিধারা নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের সিজার মূল্য ৩৫ লাখ ২৫ হাজার টাকা।

এ ছাড়া একই দিন জকিগঞ্জ ব্যাটালিয়নের লোভাছড়া, গুয়াবাড়ি, জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল, চা-পাতা ও গরু জব্দ করা হয়। যার সিজার মূল্য ৫ লাখ ৫ হাজার টাকা।

দুটি অভিযানে সর্বমোট ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা