গোলাপগঞ্জে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ গেল নাইমের
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

গোলাপগঞ্জে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ গেল নাইমের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ০৮:৩৪:১৬ অপরাহ্ন

গোলাপগঞ্জে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ গেল নাইমের

ছবি:সংগৃহীত


ঢাকা থেকে সিলেটের গোলাপগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন নাইম আহমদ (২৬)। বাড়ির কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত আর ঘরে ফেরা হলো না তাঁর। পথে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম আহমদ ভাদেশ্বর পূর্বভাগ গ্রামের আজির উদ্দিন ও আঙ্গুর বেগমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটে এসে গত রাতে বাড়ির উদ্দেশে রওনা হন নাইম। মঙ্গলবার সকালে বাড়ির কাছাকাছি নালিউরি এলাকায় পৌঁছালে তাঁকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং নাইম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ