ছাতকে বাংলা কিউআর ব্যবহার বিষয়ক সচেতনতা মূলক সভা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ছাতকে বাংলা কিউআর ব্যবহার বিষয়ক সচেতনতা মূলক সভা

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ০৫:৫৩:৫৩ অপরাহ্ন

ছাতকে বাংলা কিউআর ব্যবহার বিষয়ক সচেতনতা মূলক সভা

সংগৃহীত


সুনামগঞ্জ ছাতকে বাংলা কিউআর ব্যবহার বিষয়ক সচেতনতা মূলক একসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার কনফারেন্স রুমে ১৫টি ব্যাংকের সহযোগিতায় ও এবি ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত ওই সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার।

একদেশে এক কিউআর লেনদেন বাংলা কিউআর' এই স্লোগানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। এবি ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ছাতক শাখার ব্যবস্থাপক মো. রাফি মিলনের পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন পিপিএম। 

সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, এবি ব্যাংকের ভিপি ও আঞ্চলিক প্রধান আহমদ মাননুন পান্না। সকাল সাড়ে ১১টায় কিউআর ব্যবহার বিষয়ক সচেতনতা মূলক মনোগ্রাম সম্মলিত গেঞ্জি পরে শহরের একটি বণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে পর পৌরসভার সামনে গিয়ে। এরপর পৌরসভার কনফারেন্স রুমে আয়োজিত ওই সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের করেন হাফিজ তাওহীদ হোসেন। সভায় বিভিন্ন ব্যাংক ব্যবস্থাপকগন আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফোন দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সভায় অংশগ্রহণকারী উপজেলার সকল ব্যাংক ব্যবস্থাপকের পাশাপাশি শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, উদ্যোক্ত প্রতিনিধিসহ সকলের পরিচিতি পর্বের পর বাংলা কিউআর ব্যবহার বিষয়ক সচেতনতা মূলক ভিডিও চিত্র পরিদর্শন ও বিস্তারিত বিবরণ তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের যুগ্ম পরিচালক সিন্দু ভূষণ পাল। সভার এক পর্যায়ে অংশগ্রহনকারী মুক্ত আলোচনায় অংশ নিয়ে বাংলা কিউআর বিষয়ে নানা প্রশ্ন ও মতামত প্রকাশ করেন। 

অনুষ্টানে অতিথিবৃন্দ বাংলা কিউআর ব্যবহারে বহুমুখী পেমেন্ট সুবিধার বিষয়ে বলেন, নগদ টাকা ব্যবহারের প্রয়োজন নেই, ছোড়া-ফাটা ও অচল নোটের ঝামেলা থেকে মুক্তি, জাল নোট গ্রহনের ঝুকি থেকে রেহাই, নগদ অর্থ বহন জনিত চুরি-ছিনতাইয়ের ঝুকি নেই, ভাংতি টাকার ঝামেলা থেকে মুুক্তি, দ্রুত ও সহজে পেমেন্ট করা যায়, লেনদেনে ডিজিটাল রেকর্ড সংরক্ষিত থাকে, নগদ অর্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনার ঝামেলা কমায়, ছোট-বড় ব্যবসায় ডিজিটাল পেমেন্ট গ্রহণ সহজ করে, লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করে ও আর্থিক দূর্ণীতি কমানো এবং আর্থিক অন্তভুক্তি ও ডিজিটাল অর্থনীতির প্রসারে সহায়তার বিষয়টি উল্লেখ করা হয়। সভায় অংশগ্রহনকারী সকলকেই বাংলা কিউআর ব্যবহারের আহবান জাননোর পাশাপাশি সরকারী ও বেসরকারী সকল প্রতিষ্টানে অর্থিক লেনদেনের জন্য বাংলা কিইআর ব্যবহার আগ্রহী করার আহবান জানানো হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা