সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

গ্রিন ইকো হাউজিং, স্কুল-কলেজ, খেলার মাঠ ও যানজট নিরসনে আট উদ্যোগে সন্তোষ

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ১১:৪৪:০৯ অপরাহ্ন

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

ছবি:সংগৃহীত


সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নেওয়া আটটি প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। প্রকল্পগুলোর পরিকল্পনা ও যথার্থতা দেখে সন্তোষও প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিসিক ভবনে সিউকের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিউকের আটটি প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-সিউকের স্থায়ী কার্যালয় স্থাপন, গ্রিন ইকো হাউজিং প্রকল্প, সিউক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা, শাহ খুররম ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় খেলার মাঠ নির্মাণ, লাউয়াই এলাকায় আয়বর্ধক প্রকল্প গ্রহণ, আম্বরখানা কলোনি মাঠের সংস্কার, উপশহর মাঠের সৌন্দর্যবর্ধন এবং আম্বরখানা পয়েন্টের যানজট নিরসনে বিশেষ প্রকল্প গ্রহণ।

সভা প্রসঙ্গে সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিউকের গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ সভা হয়েছে। প্রকল্পগুলোর পরিকল্পনা ও যথার্থতা দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি এগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

সিউক সূত্রে জানা গেছে, প্রকল্পগুলোর মাধ্যমে নগরবাসীর শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি নাগরিক অবকাঠামোর উন্নয়ন এবং দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া নগরের উন্মুক্ত স্থানগুলোর পরিবেশ উন্নয়ন এবং লাউয়াই এলাকায় আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে সংস্থার নিজস্ব আয়ের উৎস তৈরির পরিকল্পনা রয়েছে।

বিশেষ করে আম্বরখানা পয়েন্টের যানজট নিরসনে বিশেষ প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমতে পারে। আম্বরখানা কলোনি মাঠের সংস্কার ও উপশহর মাঠের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নগরে উন্মুক্ত পরিবেশ ও বিনোদনের সুযোগ বাড়বে। অন্যদিকে, শাহ খুররম ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় খেলার মাঠ নির্মিত হলে তরুণদের খেলাধুলার সুযোগ সম্প্রসারিত হবে।

গ্রিন ইকো হাউজিং প্রকল্প ও সিউক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগও নগরের আবাসন ও শিক্ষা খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেটের পরিকল্পিত নগরায়ণ, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে সিউকের ভূমিকা আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বাণিজ্যমন্ত্রীর নির্দেশনা ও সহযোগিতায় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে। পরিকল্পিতভাবে এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট নগরের নাগরিক অবকাঠামো, পরিবেশ ও জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

পরামর্শ সভায় সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদ, সহকারী স্থপতি চন্দন দেওয়ান, সহকারী প্রকৌশলী মো. ইবতেশাম আলম এবং সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন