ইউক্রেনের ২০ ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩২ AM

ইউক্রেনের ২০ ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৩ ০৩:৫৬:০৭ AM

ইউক্রেনের ২০ ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার

ছবি: সংগ্রহীত


ইউক্রেনের ২০টি মনুষ্যবিহীন ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। ক্রিমিয়া উপদ্বীপীয় অঞ্চলে এসব ড্রোন ধ্বংস করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ১৪টি এবং ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে আরও ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে শুক্রবার মস্কোর কর্মকর্তারা রাজধানীমুখী একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে। সম্প্রতি মস্কোতে একাধিকবার ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। এটি এ ধরনের সর্বশেষ প্রচেষ্টা।

ইউক্রেন গত জুলাইয়ে ক্রিমিয়ায় হামলা চালিয়ে গোলাবারুদের একটি ডিপো উড়িয়ে দেয়। এ ছাড়া রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী সেতুও সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী