জগন্নাথদেবের রথযাত্রা আজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

জগন্নাথদেবের রথযাত্রা আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ১২:০৬:০৫ অপরাহ্ন

জগন্নাথদেবের রথযাত্রা আজ

ছবি: সংগৃহীত


সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথদেবের রথযাত্রা আজ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে। 

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথদেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। 

সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হবে রথযাত্রার মূল অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের মধ্য রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভগবত গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন। 

ইসকন সিলেটের কর্মসূচি: শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা। ৯ দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ইসকন মন্দির যুগলটিলা সিলেটে অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- আজ রোববার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, বেলা ১টায় আলোচনাসভা, বেলা ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা যুগলটিলা মন্দির থেকে শুরু হয়ে সিলেট নগর প্রদক্ষিণ করবে, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় ভজন সঙ্গীতানুষ্ঠান। 

আগামীকাল সোমবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, বেলা ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্তন, বিকেল ৪টায় ভজন কীর্তন, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্তন, রাত সাড়ে ৮টায় বৈদিক নাটক। ৯ জুলাই মঙ্গলবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্তন, বিকেল ৪টায় ভজন কীর্তন, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্তন, রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০ জুলাই বুধবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্তন, বেলা ৩টায় ভজন কীর্তন, বিকেল ৪টায় এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্তন, রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক। 

১১ জুলাই বৃহস্পতিবার (হেরা পঞ্চমী) দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্তন, বিকেল ৪টায় ভজন কীর্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্তন, রাত সাড়ে ৮টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ম্যাচলেস গিফট’। ১২ জুলাই শুক্রবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় আলোচনাসভা, বিকেল ৪টায় ভজন কীর্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্তন, রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অধ্যাত্ম দীপম্’। ১৩ জুলাই শনিবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্তন, বিকেল ৪টায় ভজন কীর্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্তন, রাত সাড়ে ৮টায় নামহট্ট বিনোদন (আনন্দধারা)। ১৪ জুলাই রবিবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্তন, বিকেল ৪টায় ভজন কীর্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্তন, রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক। 

১৫ জুলাই সোমবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় আলোচনাসভা, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা যুগলটিলা মন্দির থেকে শুরু হয়ে সিলেট নগর প্রদক্ষিণ করবে, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। 

রথযাত্রা মহোৎসবের সকল আয়োজনের সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন, যুগলটিলা সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক
হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার