রথযাত্রায় ৬ জনের মৃ ত্যু, আনন্দ রূপ নিলো বি ষাদে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

রথযাত্রায় ৬ জনের মৃ ত্যু, আনন্দ রূপ নিলো বি ষাদে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ১০:২৩:২১ পূর্বাহ্ন

রথযাত্রায় ৬ জনের মৃ ত্যু, আনন্দ রূপ নিলো বি ষাদে

ছবি: সংগৃহীত


বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ থেকে ৩৫ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (৭ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়েছে। বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ ৬ জনের মৃত্যুও কথা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সেউজগাড়ী থেকে রথযাত্রাটি কালার বাজার এলাকায় আমতলা মোড়ে পৌঁছলে রথে বিদ্যুতের তার স্পর্শ করে। এবং সাথে সাথে রথে থাকা মানুষেরা বিদ্যুৎপিষ্ট হয়ে লুটিয়ে পড়ে। রথে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন এসে উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়। খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ অন্য কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

নিহতদের মধ্যে চার জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন রনজিতা, অলোক, আতশী, নরেশ। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক
হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার